👁 353 Views

নওগাঁর মান্দায় আর্জেন্টিনার পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু 

নওগাঁ প্রতিনিধি:  নওগাঁর মান্দায় গাছের উপর থেকে আর্জেন্টিনার পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোশাররফ হোসেন (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যা আনুমানিক পৌনে ৭ টার দিকে উপজেলার তেঁতুলিয়া পূর্ব পাড়া গ্রামে এ র্ঘটনা ঘটে। নিহত মোশাররফ তেঁতুলিয়া পূর্ব পাড়া গ্রামের নূর ইসলামের ছেলে। পেশায় তিনি একজন থাই গ্লাস মিস্ত্রি হিসেবে একটি দোকানে কাজ করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মোশাররফ সন্ধ্যা বেলা বাজারের দোকানের পাশে গাছে টাঙানো একটি আর্জেন্টিনার পতাকা নামাতে উপরে ওঠে। এ সময় অসাবধানতাবশত গাছের পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের সঞ্চালন লাইনের সংস্পর্শে এলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।। এ বিষয়ে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *