👁 361 Views

ধোবাউড়ার গোয়াতলা বাজারে হাট-বাজার পরিচ্ছন্নতা অভিযান

ধোবাউড়া, ময়মনসিংহ, প্রতিনিধি : ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার গোয়াতলা বাজারে পরিচ্ছন্নতা ও পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে হাট-বাজার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। ‘যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় ব্যবসায়ী, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

অভিযানে বাজার এলাকার বিভিন্ন স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয় এবং ব্যবসায়ীদের নির্ধারিত স্থানে ময়লা-আবর্জনা ফেলার আহ্বান জানানো হয়। অংশগ্রহণকারীরা বাজারকে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত রাখতে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

কর্মসূচিটি ‘ক্লিন ময়মনসিংহ, ক্লিন ধোবাউড়া’ উদ্যোগের অংশ হিসেবে আয়োজন করা হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারফ হোসাইন অংশ গ্রহন করেন।
এসময় উপস্থিত ছিলেন গোয়াতলা ইউনিয়নের চেয়ারম্যান জাকিরুল ইসলাম তালুকদার টুটন,ইউপি সচিব মতিউর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *