👁 280 Views

ময়মনসিংহে আট ছিনতাইকারী গ্রেফতার

ময়মনসিংহ জেলা প্রতিনিধি ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও কোতোয়ালী মডেল থানার পুলিশের যৌথ অভিযানে সক্রিয় ছিনতাইকারী চক্রের ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে।

জানাগেছে , বুধবার (২৯ জুলাই) ভোর থেকে সকাল পর্যন্ত পুলিশের যৌথ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানে কোতোয়ালী থানার পাটগুদাম ব্রিজ, বলাশপুর, চর কালীবাড়ী ও রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় মনসুর আলী ওরফে মুন্না ফরাজী (৩৫), আব্দুল হামিদ (২৮), রনি মিয়া (৩০), জুয়েল (২৮), জাহাঙ্গীর মিয়া (২৮), রমজান (১৯), রিয়াজ (২৫) এবং আনিস (২৮)-কে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে চুরি, ছিনতাই ও মাদক সংক্রান্ত একাধিক মামলা রয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। জেলা পুলিশের তথ্যমতে, গত কয়েক দিনে যৌথ অভিযান পরিচালনা করে মোট ৪০ জন ছিনতাইকারীকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশের দাবি, ডিবি ও থানা পুলিশের ধারাবাহিক যৌথ অভিযানের ফলে নগরীতে ছিনতাই দমনে ইতিবাচক প্রভাব পড়েছে। এতে জনমনে স্বস্তি ফিরে এসেছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও সুদৃঢ় হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *