👁 323 Views

হাকিমপুর হিলিতে ওয়ারেন্ট ভূক্ত পলাতক আসামি সহ চার জন গ্রেফতার

 

ঘোড়াঘাট, প্রতিনিধি:-
দিনাজপুরের হাকিমপুর হিলিতে থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মাদক অপরাধে তিনজন এক জন ওয়ারেন্ট ভূক্ত পলাতক আসামি সহ চার জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

শুক্রবার রাতে পুলিশ থানা এলাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আসামীদের গ্রেফতার করে। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে এক জনকে ২ মাসের এবং দুই জনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ জাকির হোসেন। মাদক সেবনের অপরাধে গ্রেফতারকৃত আসামীরা হলেন,হাকিমপুর থানার ইটাই গ্রামের ছাইফুল ইসলামের ছেলে মারুফ হোসেন (২২), ঘাসুড়িয়া সীমান্ত এলাকার রুস্তম আলীর ছেলে রায়হান কবির (৩১), আমিরুল ইসলামের ছেলে আকিবুল ইসলাম (১৯) এবং ওয়ারেন্ট ভূক্ত আসামি পৌর শহরের বাসুদেবপুর চুড়িপট্টি এলাকার মৃত শের আলীর ছেলে মাফি ইসরাত সৈকত (২৪)।

পরে মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে মারুফ হোসেন কে ২ মাসের এবং রায়হান কবির ও আকিবুল ইসলাম কে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার জর্জ মিত্র চাকমা। এছাড়া হাকিমপুর থানার জিআর মামলার ওয়ারেন্ট ভূক্ত পলাতক আসামি মাফি ইসরাত সৈকতকে গ্রেফতার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *