👁 513 Views

ঘোড়াঘাট পৌরসভার বাজেট ঘোষনা

 

ঘোড়ঘাট প্রতিনিধিঃ-
দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভার ২০২৬-২০২৭ অর্থ বছরের বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক ও সহকারি কমিশনার ভুমি আব্দুল আল মামুন কাওছার শেখ। এ বাজেটে পৌর এলাকার অবকাঠামো উন্নয়ন রাস্তা ঘাট, শিক্ষা স্বাস্থ্য ও লাইটিং ব্যবস্থাকে গুরুত্ব দিয়ে এই বাজেটে ঘোষণা কারা হয়েছে।

বুধবার (২৯ জুলাই) দুপুর ১টায় পৌরসভার সেমিনার কক্ষে তিনি এই বাজেট ঘোষণা করেন। বাজেটে আয় ধরা হয়েছে ৫৭ কোটি ৪৯ লক্ষ ৩৩ হাজার টাকা। ব্যয় ধরা হয়েছে ৫৭ কোটি ৪০ লক্ষ টাকা। উদ্বৃত্ত (রাজস্ব) রয়েছে ৯ লক্ষ ৩৩ হাজার টাকা।

বাজেট বক্তৃতায় পৌর প্রশাসক বলেন, “এটি পৌরবাসীর সার্বিক সেবা বৃদ্ধি ও একটি আধুনিক, পরিষ্কার-পরিচ্ছন্ন নগরী গড়ে তোলার বাজেট। এতে কোনো নতুন কর আরোপ করা হয়নি। অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি নাগরিকদের দৈনন্দিন জীবনের সুযোগ-সুবিধা বৃদ্ধিতে সর্বোচ্চ জোর দেওয়া হয়েছে।”

বাজেট উপস্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম, ঘোড়াঘাট থানার ওসি মো. শহিদুল ইসলাম, পৌরসভার সহকারি প্রকৌশলী মো. আনোয়ার পারভেজ প্রমুখ,

অনুষ্ঠানে পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারী ও গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *