👁 197 Views

বিনা পয়সায় প্রতিটি পরিবার ফ্যামিলি কার্ড পাবে – ডা: এ জেড এম জাহিদ হোসেন এম পি

মোঃ আব্দুল হাফিজ দিনাজপুর প্রতিনিধি। গত ১২ ফেব্রুয়ারি ২০২৬ ত্রয়োদশ জাতিয়সংসদ নির্বাচনে জনগণ অকুণ্ঠ সমর্থন নিয়ে দেশ সেবা করার সুযোগ পাওয়ায় শুকরিয়া আদায়, গণতন্ত্রের জন্য আপোষহীন প্রয়াত নেত্রী বেগম খালেদা জিয়া, মরহুম আরাফাত রহমান কোকো,শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা, মুক্তিযোদ্ধা, এতিম, সুধীজন ও নবাবগঞ্জ থানাবিএনপি’র  রাজনৈতিক নেতাদের নিয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়কএবং সমাজ কল্যাণ বিষয়ক মন্ত্রণালয়ের  দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী অধ্যাপক ডা:এজেড এম জাহিদ হোসেন এম পি বলেন – মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী অঙ্গীকার হিসেবে প্রতিটি পরিবার ফ্যামিলি কার্ড পাবে। এর জন্য কোন পয়সা দিতে হবে না। ফ্যামিলি কার্ড মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প। ফ্যামিলি কার্ড নিয়ে আমাদের প্রতিপক্ষএবং সোশ্যাল মিডিয়ায়  অপপ্রচার চালানোহচ্ছে ।আপনারা এই অপপ্রচারে কান দিবেন না।  আগামী ১০ই মার্চ নবাবগুঞ্জসহ বাংলাদেশের ১৪ টি উপজেলায়পাইলট প্রকল্প হিসেবে  এই ফ্যামিলি কার্ড চালু করা হবে। তিনি সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন আপনারা বস্তুনিষ্ঠ  সংবাদ পরিবেশন করেন। আমরা আপনাদের সহযোগিতা কামনা করি। আমরা আপনাদের পাশে থাকতে চাই। নবাবগঞ্জ থানার অন্যান্য ধর্মাবলিনদের বিএনপিকে ভোট দেওয়ায় তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
গত ২৭ ফেব্রুয়ারিনবাবগঞ্জ  পাইলট উচ্চ বিদ্যালয় মাঠেদোয়া ও ইফতার মাহফিলে নবাবগঞ্জ  বিএনপি’র সহ-সভাপতি  সহ-সভাপতি মো: তরিকুল ইসলামের সভাপতিত্বে উক্ত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির সভাপতি এডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি। অনুষ্ঠানটি সঞ্চালন করেন নবাবগঞ্জ বিএনপি’র সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক নবাবগঞ্জ বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন। অনুষ্ঠান শেষে দেশও জাতির জন্য দোয়া করা হয়।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *