👁 293 Views

পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন ও চারা বিতরন 

‎পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ; ‎পরিবেশের ভারসাম্য রক্ষায় পাইকগাছায় পরিবেশবাদী সংগঠণ বনবিবির উদ্যোগে বৃক্ষ রোপন ও চারা বিতরণ করা হয়। “গাছ লাগাই- পরিবেশ বাঁচাই” এই প্রতিপাদ্যে ২৭ জুলাই সোমবার দুপুরে উপজেলার গদাইপুর ফুটবল খেলার মাঠ ও মেইন সড়কের পাশে বৃক্ষরোপণ ও চারা বিতরণ করা হয়েছে। ‎বৃক্ষরোপণ ও চারা বিতারণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পরিবেশবাদী সংগঠণ বনবিবির সভাপতি সাংবাদিক ও কলামিস্ট প্রকাশ ঘোষ বিধান, পরিবেশ কর্মি গনেশ দাশ, শেখর রঞ্জন ভদ্র, রহিমা বেগম, মণ্টু সরদার, আলম গাজী প্রমুখ। সড়কের পাশে নিম, অর্জুন ও পেয়ারার চারা রোপন করা হয়েছে। ‎বর্ষাকালে বৃক্ষের চারা রোপণের উপযুক্ত সময়। এ সময় প্রচুর বৃষ্টি হয় এবং উর্বরা শক্তিবৃদ্ধি পায়। চারা শিকড় দ্রুত মাটিতে ছড়িয়ে পড়ে এবং খাবার তৈরিতে সক্ষম হয়। পরিবেশবাদী সংগঠণ বনবিবির উদ্যোগে ভাদ্র মাস পর্যন্ত উপজেলার বিভিন্ন সড়কের পাশে এবং শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ বিতরণ ও রোপন কর্মসূচি অব্যহত রেখেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *