
নাটোর প্রতিনিধি নাটোর-৩ সিংড়া আসনে ১০ দলীয় জোটৈর প্রার্থী এনসিপির জার্জিস কাদির বাবুকে পরিবর্তনের দাবিতে সংবাদ সম্মেলন করেছে জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধারা।শনিবার সন্ধ্যায় শহরের একটি চাইনিজ রেস্তোরাঁ এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
নাটোর-৩ আসনে এনসিপির প্রার্থী পরিবর্তনের দাবিতে শহীদ পরিবারের সংবাদ সম্মেলন নাটোর-৩ সিংড়া আসনে ১০ দলীয় জোটের এনসিপির প্রার্থী জার্জিস কাদির বাবুর নাম প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধারা। শনিবার সন্ধ্যায় নাটোরের একটি রেস্তোরায় সংবাদ সম্মেলন করে তারা।
এ সময় উপস্থিত ছিলেন,, শহীদ হৃদয়ের পিতা জুলাই যোদ্ধা রাজু আহমেদ, শহীদ সোহেল রানার পিতা আব্দুল মোতালেব, জুলাই যোদ্ধা মেহেদী হাসান, জুলাই যোদ্ধা বায়েজিদ বোস্তামী, সচেতন নাগরিক সমাজের ইলিয়াস বিন আনিস আলআমিন প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, জার্জিস কাদির বাবু ফ্যাসিবাদের দোসর। সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও রাজশাহীর সাবেক মেয়র খাইরুজ্জামান লিটনের ঘনিষ্ঠজন ছিলেন। এর আগে সে রাজশাহীর বিএনপির নেতা রাসিক মেয়র মিজানুর রহমান মিনুরও ঘনিষ্ঠজন ছিলো। তাছাড়া ছাত্র জীবনে সে জাসদের রাজনীতিও করেছেন। আদর্শ বলে তার তেমন কিছু নেই, সে শুধু নির্বাচনের জন্য এনসিপির শরণাপন্ন হয়েছেন। জুলাই আন্দোলনেও তার কোন ভূমিকা নেই। কেন্দ্রীয় নেতাদের হাত করে তিনি মনোনয়ন নিয়েছেন, তৃণমূলেও তার কোন কর্মকাণ্ড নেই। তারমতো সুবিধাবাদীকে জুলাই পরবর্তী বাংলাদেশে মনোনয়ন দেওয়া হাস্যকর। এছাড়া ইসলামী মূল্যবোধে বিশ্বাসী ও ইসলামিক ঘরোনা একটি জোটে তার মনোনয়ন বিরূপ ভূমিকা রাখতে পারে। ইসলামের জন্য সম্ভাবনাময় এই আসনটির মনোনয়ন পরিবর্তন জরুরী। তা না হলে সুনিশ্চিত আসনটি হাতছাড়া হওয়ার আশঙ্কা রয়েছে তাই অবিলম্বে জার্জিস কাদিরের মনোনয়ন প্রত্যাহারের দাবি জানান তারা।
এর আগে শুক্রবার বিকালে ২৪ ঘন্টার মধ্যে ১০ দলীয় জোটের প্রার্থীতা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করে সিংড়ার সচেতন সমাজের ব্যানারে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সে সময় লাগাতার কর্মসূচি দেওয়ার ঘোষণা দেওয়া হয়।