
নাটোর প্রতিনিধি :: নাটোরে শনিবার বিকেলে জুলাই গণঅভ্যুত্থান প্রত্যাশা, প্রাপ্তি ও করনীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ১১দলীয় জোট নাটোর জেলা শাখা শহরের কানাইখালীতে আয়োজিত এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সদ্য সাবেক প্রো-ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ মাঈন উদ্দিন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থান করেন একই বিশ্ববিদ্যালয়ের মাদার বক্স হলের প্রভোস্ট ও প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক শাহ হোসাইন আহমেদ মেহ্দী। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিপি ইব্রাহীম হোসেন রনি। নাটোর জেলা জামায়াতের আমীর অধ্যাপক ড. মীর নুরুল ইসলামের সভাপতিত্বে ও জয়েন্ট সেক্রেটারী আতিকুল ইসলাম রাসেলের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন এনসিপির জেলা আহবায়ক ও নাটোর চেম্বারের সভাপতি আব্দুল মান্নাফ, জুলাই শহীদ মিকদাদ হোসেন খান আকিবের পিতা অধ্যক্ষ দেলোয়ার হোসেন খান, জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মো: ইউনুস আলী, জয়েন্ট সেক্রেটারী মাওলানা আব্দুল হাকিম ও খেলাফত মজলিসের জেলা সাধারণ সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান প্রমুখ। বক্তারা বর্তমান সরকারকে জনগনের সাথে তামাশা না করে দ্রুত গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়নের দাবী জানান। গণভোটের রায় বাস্তবায়ন না করলে হাজারো শহীদের সাথে বেঈমানী করা হবে, আর তা দেশের মানুষ কখনোই মেনে নিবে না বলে তারা দাবী করেন।