👁 112 Views

পটুয়াখালীতে উল্টো রথযাত্রা অনুষ্ঠিত 

পটুয়াখালী প্রতিনিধি। পটুয়াখালীর দশমিনায় সনাতন ধর্মাবলম্বীদের অণ্যতম ধর্মীয় উৎসব রথযাত্রা উপলক্ষে বর্ণাঢ্য উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে ৪টায় উপজেলার কেন্দ্রীয় কালীমন্দির প্রঙ্গন থেকে উল্টো রথযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে নলখোলা শ্রীশ্রী হরি মন্দির আঙ্গিনায় এসে শেষ হয়।
শোভাযাত্রায় বিভিন্ন বয়সের নারী-পুরুষ, শিশু-কিশোর এবং সনাতন ধর্মাবলম্বী ভক্তরা উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অংশ নেন। ধর্মীয় সংগীত, কীর্তন ও ভক্তিমূলক সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে পুরো আয়োজন উৎসবমুখর হয়ে ওঠে।
অনুষ্ঠানে স্থানীয় পুজা উৎযাপন পরিষদ ও ঐক্য ফ্রন্টের নেতৃবৃন্দ এবং মন্দির কমিটির সদস্য, গণ্যমান্যব্যক্তিবর্গ এবং বিভিন্ন এলাকা থেকে আগত ভক্তরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, রথযাত্রা সনাতন ধর্মাবলম্বীদের অণ্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। শান্তি, সম্প্রতি ও মানবকল্যাণ কামনায় প্রতিবছরের মতো এবােও এই শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।
রথযাত্রা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *