
আব্দুল হাফিজভদিনাজপুর প্রতিনিধি। গত ১৮ ই মার্চ ৮:৪৫ মিনিটে দিনাজপুর জেলার চিরিরবন্দর থানাধীন ০৭নং আউলিয়াপুকুর ইউনিয়নের অন্তর্গত মাঝিনা সাকিনস্থ চিবুক মন্দির গামী রাস্তার মাথায় মাদারগঞ্জ টু বৈদেশীরহাট গামী পাকা রাস্তার উপর।
এসআই(নিরস্ত্র) মোঃ আব্দুল ওহাব সঙ্গীয় এসআই(নিঃ) রাজু আহম্মেদ, এসআই(নিঃ) মোঃ জালাল উদ্দিন, এএসআই(নিঃ) মোঃ রনজু মিয়া, এএসআই(নিঃ) হেমন্ত কুমার সিংহ, কং/১৪৩০ মোঃ মজিবুর রহমান, কং/১৩৮০ মোঃ আকরাম হোসেন থানা এলাকায় মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিল অভিযান ডিউটি করাকালে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন যে, দিনাজপুরের দিক হতে একটি কাভার্ড ভ্যান, যার রেজিঃ চট্রঃ মেট্রো-ড-১১-২৪১৫ গাঁজা নিয়ে চিরিরবন্দরের দিকে আসিতেছে। উক্ত সংবাদ প্রাপ্ত হয়ে অভিযান পার্টির অফিসার ও ফোর্স চিরিরবন্দর থানার শেষ সীমানা মাদারগঞ্জ ব্রীজের উদ্দেশ্যে রওনা করে। পুলিশের তৎপরতা টের পাইয়া কাভার্ড ভ্যান চালক চিরিরবন্দরের দিকে না এসে বৈদেশীরহাট গামী পাকা রাস্তায় রওনা করে। পুলিশ উক্ত কাভার্ড ভ্যানের পিছু ধাওয়া করলে কাভার্ড ভ্যান চালক চিরিরবন্দর থানাধীন ০৭নং আউলিয়াপুকুর ইউনিয়নের অন্তর্গত মাঝিনা সাকিনস্থ চিবুক মন্দির গামী রাস্তার উপর কাভার্ড ভ্যান রাখিয়া দৌড়াইয়া পালিয়ে যায়। পরবর্তীতে অভিযান টিম স্থানীয় লোকজনদের উপস্থিতিতে একটি কাভার্ড ভ্যান, যার রেজিঃ চট্রঃ মেট্রো-ড-১১-২৪১৫ এর ভিতর হতে ০৩(তিন) বস্তা, যার একটি বস্তার ভিতর রক্ষিত কসটেপ দ্বারা পেচানো ০৯(নয়) প্যাকেট, অপর একটি বস্তায় কসটেপ দ্বারা পেচানো ০৬(ছয়) প্যাকেট এবং অন্য একটিতে কসটেপ দ্বারা পেচানো ০৫(পাঁচ) প্যাকেট, মোট ২০(বিশ) প্যাকেট মাদকদ্রব্য গাঁজা, যার প্রতি প্যাকেট ০৩(তিন) কেজি করে, সর্বমোট ওজন ৬০(ষাট) কেজি মাদকদ্রব্য গাঁজা, যার প্রতি কেজির মূল্য ৩০,০০০/- টাকা করে, মোট মূল্য (৬০x৩০,০০০) = ১৮,০০,০০০/- (আঠারো লক্ষ) টাকা উদ্ধার পূর্বক কাভার্ড ভ্যান সহ উদ্ধারকৃত গাঁজা ইং ১৮/০৩/২০২৬ তারিখ সকাল সকাল ০৮:৪৫ ঘটিকায় জব্দ তালিকা মূলে জব্দ কর। এ ব্যাপারে চিরিরবন্দরথানায় পুলিশ বাদে একটি মামলা করেন যার মামলা নম্বর ২৪/৬৭ তারিখ ১৮/৩/২০২৬।
চিরিরবন্দর থানা কর্তৃক বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে শ্রীবন্ধু থানার অফিসার ইন চার্জ মো: মাহমুদুন-নবী সাংবাদিকদের এ তথ্য জানান।