👁 145 Views

মধুখালী-ভাটিয়াপাড়া  রেলপথের দুই পাশে খেজুরের বীজ বোপণ

শাহজাহান হেলাল, ফরিদপুর  জেলা প্রতিনিধি ৭ জুলাই ২০২৬খ্রি. মঙ্গলবার:  ‘গাছ লাগান, পরিবেশ বাঁচান—এই স্লোগানকে সামনে রেখে ফরিদপুরের মধুখালীতে শ্রীপুর উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থা ও মাগুরা জেলা জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ কমিটির যৌথ উদ্যোগে খেজুরের বীজ বোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

৭ জুলাই ২০২৬খ্রি. মঙ্গলবার দুপুর ১টায় মধুখালী রেলগেটসংলগ্ন বীর মুক্তিযোদ্ধা শহীদ ওহিদ চত্বরে এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীপুর উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি শেখ মো. আব্দুল্লাহ।

প্রধান অতিথি হিসেবে খেজুর বীজ বোপন কর্মসূচীর উদ্বোধন ও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশনা জাহান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মাহবুব এলাহী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কল্লোল সাহা, মধুখালী রেলস্টে্শন মাস্টার মো. কাওছার মাহমুদ, ফরিদপুর চিনিকলের সাবেক কৃষি কর্মকর্তা মো. নজরুল ইসলাম এবং মাগুরা জেলা জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ কমিটির সভাপতি সাংবাদিক মো. সাইফুল্লাহ।   সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং বন্যপ্রাণী ও পাখির জন্য প্রাকৃতিক খাদ্যের উৎস সৃষ্টি করাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য। এ লক্ষ্যে মধুখালী থেকে ভাটিয়াপাড়া পর্যন্ত রেললাইনের উভয় পাশে পর্যায়ক্রমে খেজুরের বীজ বোপণ করা হবে। ভবিষ্যতে এসব গাছ বড় হয়ে ফল দিলে বন্যপ্রাণী ও পাখির খাদ্যের জোগান বাড়বে। একই সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং এলাকার সবুজায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশনা জাহান বলেন, “ফরিদপুর যেমন আখের গুড়ের জন্য সুপরিচিত, তেমনি ভবিষ্যতে খেজুরের রস ও খেজুরের গুড় উৎপাদনেও এ অঞ্চল সুনাম অর্জন করবে বলে আমি আশাবাদী। তিনি পরিবেশ রক্ষায় সকলকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান।অনুষ্ঠান শেষে অতিথিরা প্রতীকীভাবে খেজুরের বীজ রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন। খেজুর বীজবোপন কর্মসুচীটি সার্বিক তদারোকি করেন সিনিয়র সাংবাদিক শাহজাহান হেলাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *