👁 104 Views

নেত্রকোনার দুটি আসন থেকে তিন জনের মনোনয়ন পত্র প্রত্যাহার

এ কে এম আব্দুল্লাহ, নেত্রকোনাঃ  নেত্রকোনা জেলার ৫ টি সংসদীয় আসন থেকে মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিনে ৩ জন প্রার্থী মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন।
নেত্রকোনার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোঃ সাইফুর রহমান জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিনে দুটি আসন থেকে মোট ৩ জন প্রার্থী মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিয়েছেন। তারা হলেন, ১৫৮ নেত্রকোনা-২(সদর-বারহাট্টা) আসন থেকে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা এনামুল হক, ইসলামী ঐক্যজোট প্রার্থী মোঃ শরিফ উদ্দিন তালুকদার। ১৬০ নেত্রকোনা-৪(মদন-মোহনগন্জ-খালিয়াজুরী) আসন থেকে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এর স্ত্রী স্বতন্ত্র প্রার্থী তাহমিনা জামান শ্রাবনী।
×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *