
আতিউর রহমান, বিরল (দিনাজপুর) ॥ বিরলে ফ্যাসিস্ট বিরোধী জুলাই ছাত্র-জনতার আন্দোলনের তিন বীরশহীদ ও সদ্য প্রয়াত দুই নেতার পরিবারের খোঁজখবর নিলেন দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।
সোমবার বিকালে জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক বিরল উপজেলার ০৬ নং ভান্ডারা ইউনিয়নের এম নাগরবাড়ী গ্রামের শহীদ জিয়াউর রহমান, ০৪ নং শহরগ্রাম ইউনিয়নের নোনাগ্রামের শহীদ আসাদুল হক বাবু ও ০৫ নং বিরল ইউনিয়নের করলা গ্রামের শহীদ মাসুম রেজা এর পরিবারের সদস্যদের সার্বিক খোঁজ খবর নেয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমান এর পক্ষ হতে সৌজন্য উপহার প্রদান করেন। এছাড়াও তিনি ০৫ নং বিরল ইউনিয়নের ০১ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মরহুম রোস্তম আলী ও ওয়ার্ড বিএনপি’র অন্যতম সদস্য মরহুম আনিছুর রহমান এর বাড়ীতে গিয়ে স্ত্রী ও সন্তানসহ পরিবারের সদস্যদের সমবেদনা জ্ঞাপন করে সার্বিক খোঁজখবর নেন এবং বিগত দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতি তাঁদের আস্থা, বিশ^াস ও ভালোবাসার স্মৃতিচারণ করেন।
এসময় জাতীয় সংসদ সদস্যের ব্যক্তিগত কর্মকর্তা নাজমুল ইসলাম, জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ইমরুল হাসান রাজিব, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ০৫ নং বিরল ইউনিয়ন বিএনপি’র সভাপতি আকতারুজ্জামান বাদল, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) আসাদুল ইসলাম, সদস্য সচিব মুবাশে^রুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রেজাউল ইসলাম রুবেল, পৌরছাত্রদলের আহ্বায়ক মাইদুল ইসলাম মাহিদ, ০৪ নং শহরগ্রাম ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আজিমুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।