👁 298 Views

সৌদিআরবের রিয়াদ আবাসিক হোটেল  নিচতলার পরিত্যক্ত কক্ষে প্রবাসীর ঘুমের জায়গা, স্ট্রকে মৃত্যু

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি  : সৌদিআরবের রিয়াদে আবাসিক হোটেলের নিচতলার পরিত্যক্ত কক্ষে স্ট্রকে মৃত্যু হয়েছে রেমিটেন্সযোদ্ধা মোঃ শান্ত আহমেদের। তিনি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর ইউনিয়নের কালিকাপুর প্রকাশ ছুপুয়া গ্রামের ওমান প্রবাসী আবদুল কাদেরের ছেলে। শান্ত’র মৃত্যুর সংবাদ পেয়ে কান্না থামছে না পিতা-মাতাসহ স্বজনদের। শনিবার সন্ধ্যায় তথ্যটি নিশ্চিত করেছেন নিহতের প্রতিবেশী প্রবাসী মোঃ ফরহাদ হাজারী।
বিভিন্ন সূত্রে প্রাপ্ত তথ্যে জানা গেছে, শখের বসে উন্নত জীবনের আসায় গত বছরের ২৩ মে সৌদিআরব পাড়ি জমায় মোঃ শান্ত আহমেদ(২৩)। আবদুল কাদেরের তিন সন্তানের মধ্যে একমাত্র ছেলে শান্ত। তার মা শেফালী বেগম প্রবাসে যাওয়ার ব্যাপারে না করেছিলেন। তবুও ছেলের ইচ্ছায় পিতা-মাতা না করতে পারেননি। সৌদিআরবের রিয়াদে দীর্ঘদিন কাজের সমস্যায় ছিল শান্ত। সর্বশেষ চারদিন আগে রিয়াদের আল আরিদ আবাসিক হোটেলে ক্লিনার হিসেবে চাকরি নেয়। হোটেলের নিচতলার পরিত্যক্ত কক্ষেই ছিল শান্ত আহমেদের রাতে ঘুমানোর জায়গা। শুক্রবার ভোরে সেই কক্ষেই গুরুতর অসুস্থ্য হয়ে পড়েন। খবর পেয়ে সেই দেশের পুলিশ ও স্বাস্থ্যবিভাগের কর্মীরা স্থানীয় সমুছি সরকারি হাসপাতালে নিয়ে পরীক্ষা নিরীক্ষা শেষে হার্টস্ট্রকে তার মৃত্যু হয়েছে বলে জানায়। শান্তর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তাঁর পিতা-মাতা, দুই বোনসহ আত্মীয় স্বজন ও প্রবাসীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
সৌদিআরবের রিয়াদে অবস্থানরত কয়েকজন প্রবাসী অভিযোগ করেন, রিয়াদের ওই আবাসিক হোটেলের একেবারে নিচতলার যে কক্ষে শান্ত থাকতো, সেটা বিদ্যুৎ না থাকলে কবরের মতো। বিদ্যুৎ না থাকলে অক্সিজেন সঙ্কট। হয়তো বিদ্যুৎ চলে যাওয়া আতঙ্কে স্ট্রক করে তার মৃত্যু হয়েছে।
নিহতের প্রতিবেশী ও সৌদিআরব প্রবাসী মোঃ ফরহাদ হাজারী বলেন, রেমিটেন্সযোদ্ধা শান্ত আহমেদের লাশ দেশে নিতে মানবিক প্রবাসী ইমাম হোসাইনের নেতৃত্বে একটি টিম সর্বাত্মক চেষ্টা করছেন। আমরা বাংলাদেশ সরকার ও সৌদিআরবের নিকট শিগগিরই শান্ত আহমেদের লাশ জন্মভুমিতে নিতে সহযোগিতা কামনা করছি।
এদিকে শান্ত আহমেদের লাশ দেশে নিয়ে আসতে রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস ও সৌদিআরব সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন নিহতের মা শেফালী বেগম ও পিতা আবদুল কাদেরসহ স্বজনরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *