👁 109 Views

রাজারহাটে ২মাসে ২১টি মাদক মামলা,ভ্রাম্যমাণ আদালতে আরও ২মাদক সেবির দন্ড।

মোঃ রাশেদুল ইসলাম, রাজারহাট উপজেলা প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় ২মাসে মাদক নিয়ন্ত্রণে থানায় ২১টি মামলা হয়েছে। শুক্রবার মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের কারাদন্ড প্রাপ্ত আরও ২ মাদক সেবিকে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ। দণ্ডপ্রাপ্তরা হলেন মিজানুর রহমান বকসি (৪৬) ও মজনু মিয়া (৩৫)। তারা উপজেলার নাজিমখানা ইউনিয়নের মমিন ও মল্লিক বেগ কুঠিপাড়া গ্রামের বাসিন্দা। পুলিশ জানায়, তারা প্রকাশ্যে মাদকসেবন করে এলাকায় অস্থিরতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করছিলেন। বিষয়টি জানতে পেরে রাজারহাট
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের বিচারক তানজিলা তাসনিম ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পান। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দু’জনকে ছয় মাস করে কারাদণ্ড এবং ৫০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ এর সত্যতা নিশ্চিত করে বলেন, “মাদক ও জুয়ার বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *