
পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীর দশমিনায় জেলেদের মাঝে মৎস্য ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে। বুধবার সকাল ১০টায় উপজেলার রণগোপালদী ইউনিয়ন পরিষদ এলাকায় দুই হাজার তেইশ জেলের মাঝে ৮০ কেজি করে এ চাল বিতরণ করা হয়।
জানা যায়, নদীতে মাছ শিকারে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা সময় রণগোপালদী ইউনিয়নের দুই হাজার তেইশ জন জেলের মাঝে ৮০ কেজি হারে ১৬১.৮৪ মেট্রিক টন ভিজিএফ এর চাল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ও রণগোপালদী ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ মনিরুল হক, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা প্রকাশ চন্দ্র, উপজেলা একাডেমিক সুপারভাইজার মু. নেছার উদ্দিনসহ ইউনিয়ন পরিষদের সদস্য-সদস্যাবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।