👁 309 Views

ফুলবাড়ী ব্যাটালিয়নের অধীনস্থ বনতারা বিশেষ ক্যাম্প কর্তৃক মালিকসহ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট আটক।

মো:আব্দুল হাফিজ দিনাজপুর প্রতিনিধি। ২৯বিজিবি সূত্রে জানা যায়, ২১ জুন ২০২৬ তারিখ পরিকল্পনা ও গোপন সংবাদের ভিত্তিতে বনতারা বিশেষ ক্যাম্প কর্তৃক মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে বাংলাদেশের অভ্যন্তরে শ্রী চন্দন দাস (২৫), পিতা-মৃত শ্রী সেসেন দাস, গ্রাম- বনতারা, পোষ্ট-লক্ষীতলা, থানা-কোতয়ালী ও জেলা- দিনাজপুরকে ৪০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেটসহ আটক করা হয়। আটককৃত মাদকদ্রব্যের সিজার মূল্য ৩ হাজার ২শত টাকা।

ভবিষ্যতেও বিজিবি কর্তৃক মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক এবং আসামী আটকের কার্যক্রম অব্যহত থাকবে বলে ২৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান সাংবাদিকদের জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *