👁 281 Views

সিরাজগঞ্জে গাছের চারা বিতরণ, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন 

সিরাজগঞ্জ প্রতিনিধি  :   সিরাজগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ফলজ বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ, পরিবেশের উপরে কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন রচনা প্রতিযোগিতা পুরুষ্কার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
 রোববার (২১জুন) প্রানের খোঁজে বিশ্বময় এর আয়োজনে সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমী অডিটোরিয়ামে অনুষ্ঠিত দিনব্যাপী অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।  প্রানের খোঁজে বিশ্বময় এর সভাপতি  ও রবীন্দ্র বিশ্ব বিদ্যালয় বাংলাদেশ এর
বাংলা বিভাগের সহকারী অধ্যাপক  লায়লা ফেরদৌস হিমেল এর সভাপতিত্বে অনুষ্ঠানে  বিশেষ অতিথি   ​হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ  অধ্যাপক আব্দুল হামিদ সরকার,  ​ সিরাজগঞ্জ পরিবেশ অধিদপ্তরের
সহকারী পরিচালক  তুহিন আলম, জাতীয় পুরস্কার প্রাপ্ত বৃক্ষপ্রেমী ও পরিবেশবিদ মাহবুব পলাশ, সিরাজগঞ্জ জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক রুসুম রেওয়াজ তুহিন প্রমূখ। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *