👁 425 Views

ছাত্রদল মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার বিতরন 

পটুয়াখালী.প্রতিনিধি।।  পটুয়াখালীর দশমিনা উপজেলা ছাত্রদল মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিবছরের ন্যায় এবছরও
মাহে মরজান উপলক্ষে অসহায় হতদরিদ্র ও দিনমজুর প্রায় সাড়ে তিন শতাধিক মানুষের মাঝে ইফতার বিতরন করা হয়েছে। শনিবার বাদ আসর দশমিনা সদর ইউনিয়নের চেয়ারম্যান মার্কেটের সামনে থেকে এ ইফতার বিতরন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন-উপজেলা ছাত্রদল মানবিক ফাউন্ডেশনের সভাপতি তুহিন তালুকদার,
উপজেলা ছাত্র দলের ভারপ্রাপ্ত আহবায়ক ও দশমিনা উপজেলা ছাত্রদল ফাউন্ডেশন সাধারন সম্পাদক আবুল বশার, যুগ্ম আহবায়ক আব্দুর রহিম, মাহফুজুর রহমান, সজল চন্দ্র শীল, নোভেল খান, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যুগ্ম সাধারণ সম্পাদক সজিব হাওলাদার, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা আনোয়ার হোসেন বাবু, উপজেলা ছাত্রদল নেতা জাহিদ মৃধা, উপজেলা বিএনপির সাবেক সদস্য ও বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের সদস্য সিদ্দিকুর রহমান, উপজেলা যুবদলের সাবেক সদস্য মিরাজ হোসেন, কলেজ ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক আকাশ সিকদার, সরকারি আব্দুর রশিদ তালুকদার ডিগ্রি কলেজ ছাত্রদল কিবরিয়া করিম, গাজী রাকিব, লিংকন প্রমূখ।
এসময় উপজেলা ছাত্র দলের ভারপ্রাপ্ত আহবায়ক ও দশমিনা উপজেলা ছাত্রদল ফাউন্ডেশন সাধারন সম্পাদক আবুল বশার বলেন, উপজেলা ছাত্রদল ফাউন্ডেশনের উদ্যোগে সাড়ে তিন শতাধিক মানুষের মাঝে ইফতার বিতরন করা হয়েছে আর এধারা অব্যহত থাকবে।  আগামীকাল ছাত্রদলের শহিদদের পরিবারকে ঈদ উপহার দেয়া হবে।
×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *