👁 479 Views

সিরাজগঞ্জ পৌর ৬নং ওয়ার্ডের ধানের শীষের নির্বাচনী ক্যাম্পের উদ্বোধন 

সিরাজগঞ্জ প্রতিনিধি  : সিরাজগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডের ধানের শীষের নির্বাচনী ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার(২২জানুয়ারী) সন্ধ্যায় সিরাজগঞ্জ শহরের বাহিরগোলা- কাঠেরপুল রোডের ৬নং ওয়ার্ডের শহীদগঞ্জ খাদেম এর পুল এলাকায় এ নির্বাচনী ক্যাম্পের উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
এসময় তিনি বলেন, আমরা বিগত সতের বছর ফ্যাসিস্টের জন্য এরকম নির্বাচনী ক্যাম্প করে নির্বাচন করতে পারিনি। তাই এবার উৎসবমূখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। এজন্যই  আমাদের সবাইকে সজাগ থেকে বিএনপির প্রার্থী সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ভাইকে বিজয়ী করতে হবে। একটি দল রয়েছে যারা বেহেশতের টিকিট নিয়ে নির্বাচনী মাঠে নেমেছে।তারা বাড়ি বাড়ি ঘরে ঘরে গিয়ে ধর্মের দোহাই দিয়ে ভোট চাচ্ছে। তাদের মুখে এক আচরণে আরেক অতএব তাদের কথায় বিশ্বাস করবেন না। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, খ.ম রকিবুল হাসান রতন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম খান, যুগ্ম সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন, সাব্বির হোসেন ভূইয়া শাফি, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন আলম, শহর বিএনপির সাবেক  সভাপতি সেলিম ভূইয়া, সাধারণ সম্পাদক মুন্সী জাহেদ আলম, সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এসএম আনোয়ার হোসেন রাজেশ, সহ সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, শহর যুবদলের সাবেক সভাপতি রেজাউল করিম জোয়ার্দার, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি আনিসুর রহমান, সাধারণ সম্পাদক মজনু আলম, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম টনি প্রমুখ।###
×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *