👁 509 Views

গফরগাঁওয়ে পানিতে ডুবে শিশু নিপা আক্তারের মৃত্যু

ময়মনসিংহ জেলা প্রতিনিধি ময়মনসিংহের গফরগাঁওয়ে খালের পানিতে ডুবে নিপা আক্তার (৫) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলার চরআলগী ইউনিয়নের নিধিয়ার চর গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহত নিপা আক্তার নিধিয়ার চর গ্রামের কৃষক শহিদ মিয়ার মেয়ে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে অন্য শিশুর সঙ্গে বাড়ির পাশের একটি খালে পাড়ে খেলতে গিয়ে নিপা আক্তার অসাবধানতাবশত পানিতে পড়ে যায়। দীর্ঘক্ষণ তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে খালের পানিতে তাকে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে  উদ্ধার করে।আকস্মিক এ মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *