👁 54 Views

নেত্রকোনায় বজ্রপাতে দুই জনের মৃত্যু 

এ কে এম আব্দুল্লাহ, নেত্রকোনাঃ  নেত্রকোনায় পৃথক পৃথক স্থানে বজ্রপাতে দুই জনের মৃত্যু হয়েছে।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, আজ রবিবার সকালে (১৪ জুন) বৃষ্টি চলাকালে হঠাৎ বজ্রপাতে নেত্রকোনা সদর উপজেলার আমতলা ইউনিয়নে সাপমারা গ্রামের জামাল মুন্সি (৫৫)
 নামের এক কৃষক এবং কাইলাটী ইউনিয়নের কুতুবপুর গ্রামের সবুজ মিয়া(৫৩)  নামক এক সিএজি চালকের মৃত্যু হয়েছে।
নেত্রকোনা মডেল থানায় অফিসার ইনচার্জ মোঃ আল মামুন সরকার এর সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যপারে থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।
নেত্রকোনা জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বজ্রপাতে মৃতদের লাশ দাপন কাপনের জন্য সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক প্রত্যেক পরিবারের কাছে নগদ ২০ হাজার টাকা প্রদান করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *