👁 279 Views

ফুলবাড়ীতে বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন 

মোঃ আব্দুল হাফিজ দিনাজপুর প্রতিনিধি ;:  দেশের পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সরকারের ঘোষিত “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ” কর্মসূচির অংশ হিসেবে

দিনাজপুরের ফুলবাড়ীতে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।  দেশের পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সরকারের ঘোষিত “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ” কর্মসূচির অংশ হিসেবে

গতকালশনিবার (১৩ জুন) দুপুর ১২টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে পৌর এলাকার চকচকা গ্রামে এ কর্মসূচির উদ্বোধন করেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ হাছান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ছামিউল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন ,ফুলবাড়ী উপজেলা প্রকৌশল শরিফুল ইসলাম, মৎস্য কর্মকর্তা  রাশেদা আক্তার,  পৌর নির্বাহী প্রকৌশলী লুৎফুল হুদা চৌধুরী লিমন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান,  পৌর বিএনপির সভাপতি আবুল বাসার, বিএনপির নেতা মুরতুজা হক  অষ্টিন, সহ  উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাছান তার বক্তব্যে বলেন  বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সরকারের ঘোষিত “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ” কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে দেশের বনাঞ্চল সম্প্রসারণ, পরিবেশ সংরক্ষণ এবং একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।

পরে অতিথিরা বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় উপস্থিত সবাইকে বেশি বেশি গাছ লাগানো এবং রোপিত গাছের সঠিক পরিচর্যার আহ্বান জানানো হয়।
বৃক্ষরোপণ কার্যক্রম উদ্বোধন শেষে মোনাজাত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *