👁 44 Views

নাটোরে ৫ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

নাটোর প্রতিনিধি  ; মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে নাটোর-১ ও ৩ আসনে জামায়াতসহ ৫  প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। প্রত্যাহারের শেষদিনে মঙ্গলবার (২০ জানুয়ারি) জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আসমা শাহীনের কার্যালয় মনোনয়নপত্র প্রত্যাহার করেন জামায়াত মনোনীত প্রার্থীসহ ৫ জন প্রার্থী।
মনোনয়ন প্রত্যাহার করা প্রার্থীরা হলেন-নাটোর-১(লালপুর-বাগাতিপাড়া) আসনের এবি পার্টির প্রার্থী এ এস এম মোকাররেবুর রহমান নাসিম, স্বতন্ত্র প্রার্থী এএসএম জাহাঙ্গীর হোসেন, খেলাফত মজলিশের আজাবুল হক। নাটোর-৩ (সিংড়া) আসনের জামায়াত মনোনীত প্রার্থী সাইদুর রহমান, খেলাফত মজলিসের প্রার্থী টিংকু সরদার। এর আগে নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনে সাবিনা ইয়াসমিন ছবি তার মনোনয়নপত্র প্রত্যাহার করেন। এ নিয়ে নাটোরে চারটি আসনে ৬ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেন।
×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *