
ময়মনসিংহ প্রতিনিধি, ময়মনসিংহের ভালুকায় স্থানীয় কয়েকজ নেতাদের অনুমতিতে বনের জায়গায় করছেন ঘর, শুধু ঘরেই করেন নাই প্রতিবেশী মোঃ জসিমের বাড়ির একমাত্র যাতায়াতের রাস্তা বন্ধ করার অভিযোগ উঠেছে একই গ্রামের বাসিন্দা মোহাম্মদ আলীর, বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে মল্লিকবাড়ি ইউনিয়নের গোবধিয়া এলাকায় ৷
বাড়িতে যাওয়ার রাস্তা বন্ধ করার প্রতিবাদ করলে জসিমের উপর ক্ষিপ্ত হয় স্থানীয় মোহাম্মদ আলী কথা কাটাকাটির এক পর্যায়ে মোহাম্মদ আলীর কমরে থাকা গামছা দিয়ে জসিমের গলায় পেচিয়ে ধরেন এবং দ্বিতীয়বার প্রতিবাদ করলে হত্যার করার হুমকি দেন ৷
বনের জায়গা নিয়ে ঘটে যাওয়া ঘটনায় কাদিগর বিড অফিসার মোঃ জলিলুর রহমান কে অবগত করলে তিনি বলেন বাড়ি তৈরির কাজ বন্ধ রাখতে বলেছিলাম পরে রাতারাতি তড়িঘড়ি করে কমপ্লিট করা হয় বাড়ি তৈরির কাজ এ বিষয়ে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান এই কর্মকর্তা ৷
এই ঘটনায় এতিম অসহায় ভ্যান চালক মোঃ জসিম ন্যায় বিচারের জন্য স্থানীয় নেতৃবৃন্দ এবং জাতীয় সংসদ সদস্যের দৃষ্টি আকর্ষণ করেন ৷
ন্যায় বিচারের আশায় জসিম বাদী হয়ে ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেন