👁 467 Views

বগুড়ার সেঞ্চুরি মোটেলের কক্ষ থেকে সাবেক ইউপি সদস্যের ম’র-দে’হ উদ্ধার।।

স্টাফ রিপোর্টার বগুড়াঃ

বগুড়া শহরের চারমাথা এলাকায় অবস্থিত একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে এক সাবেক ইউপি সদস্যের ম’র-দে’হ উদ্ধার করেছে পুলিশ।

নি-হ-ত ব্যক্তি সদর উপজেলার এরুলিয়া ইউনিয়নের সাবেক সদস্য বিপুল চন্দ্র বলে জানা গেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (৫ জুন) রাতে তিনি শহরের সেঞ্চুরি মোটেলের ৬১০ নম্বর কক্ষে অবস্থান করছিলেন। শনিবার সকালে ওই কক্ষ থেকে তার ম’র-দে’হ উদ্ধার করা হয়।

ঘটনার পর থেকে তার সঙ্গে থাকা এক নারীর কোনো খোঁজ পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

এদিকে, ম’র-দে’হ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃ-ত্যু-র কারণ নির্ণয়ে পুলিশ তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ম’র-দে’হ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ম’র্গে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মৃ-ত্যু-র কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *