👁 208 Views

বিরলের তুলাই নদীর ধারে লিচু বাগানে এক অজ্ঞাতনামা বয়স্ক ব্যক্তির লাশ উদ্ধার

আতিউর রহমান, বিরল (দিনাজপুর)।। বিরলের তুলাই নদীর ধারে লিচু বাগানে এক অজ্ঞাতনামা বয়স্ক ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। কিছুদিন পূর্ব হতে এই ব্যক্তি লিচু বাগানে ঘোরাফিরা করছিল বলে স্থানীয়রা জানিয়েছে।
শনিবার দুপুরে এরিপোর্ট লেখাকালীন লাশ উদ্ধারপূর্বক থানায় এনে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণের পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন ছিল।
স্থানীয়রা জানান, আনুমানিক ৫৫ বছর বয়সী এই ব্যক্তিকে গত কয়েকদিন যাবৎ এই এলাকায় দেখা যায়। এখন লিচু মৌসুম, তাই অনেক বহিরাগত মানুষের আনাগোনা ঘটে এলাকায়। মুখে দাড়ি ও ফর্সা বরণের দেহের এই ব্যক্তির পড়নে ছিল লুঙ্গী ও টিশার্ট (গেঞ্জি)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *