👁 212 Views

মনোহরদীকে একদিনে ৫ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর মনোহরদী উপজেলাকে সবুজ, স্নিগ্ধ ও রঙিন উপজেলায় রূপান্তরের লক্ষ্যে একদিনে ৫ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছে উপজেলা প্রশাসন। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়নের মাধ্যমে একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য উপজেলা গড়ে তোলার প্রত্যয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর ) সকালে মনোহরদী উপজেলার হাতিরদিয়া ছাদত আলী আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধনী করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. আরিফুল ইসলাম ভূঁইয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হামিদুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্যসচিব মোঃ আমিনুর রহমান সরকার দোলন, উপজেলা বিএনপির সদস্য মো. গোলাম মোস্তফা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ফারুক আহমেদসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন অংশগ্রহণ করেন।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মনোহরদী দৌলতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফারুক আকন্দ, একদুয়ারিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল আলম হাতেম, উপজেলা যুবদলের সভাপতি মো. তাজুল ইসলাম, হাতিরদিয়া ছাদত আলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সোহরাব হোসেন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, বৃক্ষরোপণের পাশাপাশি রোপণ করা গাছগুলোর নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন।রোপণ করা গাছের যথাযথ পরিচর্যা করার আহ্বান জানান তিনি ।
অনুষ্ঠানের সভাপতির মো. আরিফুল ইসলাম ভূঁইয়া বলেন, মনোহরদীকে সবুজ, সুন্দর ও পরিবেশবান্ধব উপজেলা উপজেলা হিসেবে গড়ে তুলতে হবে।
এদিকে একই দিনে মনোহরদী উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানেও একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।