👁 280 Views

আজ আমতলীতে ইসলামিক রিলিফ’র কুরবানীর মাংশ বিতরণ

আমতলী (বরগুনা) প্রতিনিধি।।  আজ সকালে আমতলী উপজেলার গুলিশাখালী মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইসলামিক রিলিফ বাংলাদেশ উদ্যোগে পবিত্র ইদ উল আযহা উপলক্ষ্যে কুরবানীর মাংশ বিতরণ করা হয়েছে।
দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের ঝুকিতে থাকা ৫৩৭ জন উপকারভোগীর মধ্যে ২ কেজি করে মাংশ বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী স্কলার মাওলানা ওমর ফারুক, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন আকন, ইসলামিক রিলিফ বাংলাদেশের প্রতিনিধি সাগর চন্দ্র হাওলাদার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক -মো. শাহাদত হোসেন সেলিম ও ইউপি সদস্য খোকন মিয়া।
ইসলামিক রিলিফ বাংলাদেশ ঈদুল আযহা উপলক্ষ্যে আমতলীতে মোট ১২২৫ জন উপকারীভোগীর মধ্যে কুরবানী প্রোগ্রামের মাংশ বিতরণ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *