👁 180 Views

মনোহরদীতে অবৈধভাবে মাটি কাটায় দুইজনের কারাদণ্ড

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি  :;মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের রামপুরা শ্মশানঘাট এলাকায় অবৈধভাবে বালি ও মাটি কাটা ও বিক্রির অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

 (২৩ মে) রোববার সকালে এ অভিযানে কাউছার ও হিমেল নামে দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন অনুযায়ী তাদের প্রত্যেককে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন  এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও মনোহরদী উপজেলা  সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়া।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এ মুহাইমিন আল জিহান বলেন পরিবেশ সুরক্ষা ও সরকারি সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *