👁 194 Views

এআই দিয়ে ছবি ‍বিকৃত করে ফেসবুকে ছড়িয়ে দেয়ার অভিযোগে পঞ্চগড় মানববন্ধন

পঞ্চগড় : ফেসবুকে অশ্লীল ছবি ছড়িয়ে ছাত্রীদের উত্যক্তকারী বখাটে ও সাইবার ক্রাইম মামলায় গ্রেপ্তারকৃত তহিদুল ইসলামের শাস্তি এবং ধারাবাহিক ভাবে সাধারণ মানুষজনকে হুমকি প্রদানকারী তারই ছোট ভাই তইবুল ইসলামকে গ্রেফতার সহ শাস্তির দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(২৭এপ্রিল) দুপুরে সদর উপজেলার মাগুরা ইউনিয়নের দলুয়া বাজার এলাকায় মাগুরা প্রধানপাড়া এলাকাবাসীর আয়োজনে ঝলই-রজলি সড়কের দুই পাশে এবং
প্রধানপাড়া স্বুলের শিক্ষার্থীরা স্কুল মাঠে দাড়িয়ে ঘন্টাব্যাপী এই মানববন্ধন করে তারা। এসময় ভূক্তভোগী পরিবারের সদস্য সহ স্থানীয় মানুষজন বক্তব্য রাখেন।
বক্তারা বলেন,তইবুল ইসলাম মাগুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। দলীয় প্রভাব খাটিয়ে নানা প্রকার হুমকি দিচ্ছেন সাধারণ মানুষজনকে। তার অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী।

বড় ভাইয়ের আশকারা পেয়ে তার ছোট ভাই তহিদুল ইসলাম বিদ্যালয়ের ছাত্রীদের ছবি এআই দিয়ে নগ্ন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ায় এনিয়ে মামলা হলে আসামী তহিদুলকে ধরতে গিয়ে পুলিশের উপর ক্ষিপ্ত হয়ে হামলার চেষ্টা করে ছোট ভাই তইবুল। বড় ভাই তহিদুল গ্রেফতার হওয়ার পর থেকে তইবুল দলীয় প্রভাব দেখিয়ে নানা হুমকি দিচ্ছেন ভূক্তভোগী ছাত্রীদের পরিবারের সদস্যদের। বর্তমানে পরিবারগুলো নিরাপত্তাহীনতায় ভুগছেন। অবিলম্বে তইবুলকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানিয়েছেন বক্তরা।
এসময় স্থানীয় আলহাজ্ব আব্দুস সুবহান প্রধান, প্রফেসর গোলাম রহমান প্রধান,লুৎফা বেগম ও শিক্ষিকা শিল্পী বেগম সহ শিক্ষার্থীরা বক্তব্য রাখেন৷

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *