👁 44 Views

নাচোলে দু’ ছিনতাইকারী আটক

মোঃ ইব্রাহীম স্টাফ রিপোটার- চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মধ্য রাতে দু’ ছিনতাইকারীকে স্থানীয় জনতা আটক করে থানায় সোপর্দ করেছে। নাচোল থানার অফিসার ইনচার্জ আছলাম আলী জানান, উপজেলার কসবা ইউপির বাইলকাপাড়া গ্রামের পিয়ারুলের ছেলে নাজমুল হোসেন(২৪) শুক্রবার দিবাগত রাত ৮টার দিকে তার নিজ আম বাগানে সেচ দিয়ে বাড়ি ফেরছিলেন। পথে সাইফুদ্দীন হাজির পুকুর পাড়ের পূর্বপাশে সোনাইচন্ডি-বংপুরগামী পাকা রাস্তার উপর পৌঁছিলে পূর্বে থেকে ওৎ পেতে থাকা শিবগঞ্জ উপজেলার কলাবাড়ি গ্রামের মোয়াজ্জেম আলীর ছেলে রুবেল আলী(৩২) ও গোমস্তাপুর উপজেলার বিরামপাড়া গ্রামের মসিদুল হকের ছেলে কামরুল জামান(৪১) তাদের মোটরসাইকেল দিয়ে পথরোধ করে ভয়-ভীতি দেখিয়ে নাজমুলের পকেটে থাকা ১৩ হাজার টাকা ও একটি মোবাইল ছিনিয়ে নিয়ে মোটরসাইকেলযোগে গোমস্তাপুর রোডের দিকে চলে যায়। নাজমুল হোসেন তার বাই সাইকেলযোগে বাইলকাপাড়া মোড়ে পৌঁছিলে সেখানে লোকজনের সাথে ছিনতায়ের ঘটনা বলেন। ওইসময় লোকজন গোমস্তাপুর রোডের কয়েকজনকে মোবাইলে বিষয়টি জানিয়ে ছিনতাইকারীদের পথরোধের অনুরোধ জানিয়ে তারাও মোটরসাইকেলযোগে রওনা দেন। খবর পেয়ে রাত সাড়ে ৮টার দিকে উপজেলার শিবপুরা গ্রামে ওই ছিনতাইকারীদের স্থানীয়রা আটক করে নাজমুল ও নাচোল থানাপুলিশকে খবর দেয়। নাজমুল ঘটনাস্থলে পৌঁছে ওই ছিনতাইকারীদ্বয়কে শনাক্ত করেন। খবর পেয়ে পুলিশ অভিযুক্ত ২ ছিনতাইকারীকে আটক করে মোবাইল ও টাকা উদ্ধার করা হয়। এ বিষয়ে নাচোল থানায় মামলা হয়েছে ও ১৪ মার্চ শনিবার আসামীদের জলহাজতে পাঠানো হয়েছে।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *