
নওগাঁ প্রতিনিধি: নওগাঁ সদর থানা পুলিশ কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম (৬৫) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নওগাঁ সদর থানার একটি মামলার ওয়ারেন্টের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত রফিকুল ইসলাম নওগাঁ সদর উপজেলার চকপ্রাণ মন্ডলপাড়া গ্রামের চয়েন উদ্দিন মন্ডলের ছেলে। সাবেক উপজেলা চেয়ারম্যান ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁ সদর থানার ২০২৫ সালের ১৯ জুনের জিআর-৩৩২/২৫ মামলায় আদালত থেকে জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ও-ই মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন। এছাড়াও পুলিশের তথ্যমতে, তিনি তিনটি মামলার এজাহারনামীয় আসামি। দীর্ঘদিন ধরে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন। শুক্রবার সন্ধ্যায় নওগাঁ সদর থানার পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
নওগাঁ সদর থানার পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত ও আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।