👁 89 Views

নওগাঁয় চোরাই ভ্যানসহ তিনজন গ্রেপ্তার  

নওগাঁ  প্রতিনিধি:  নওগাঁর রাণীনগর থেকে চুরি যাওয়া ভ্যান বগুড়ার দুপচাঁচিয়া থেকে উদ্ধার করা হয়েছে। এসময়  চুরির সাথে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। গ্রেপ্তারকৃতদের আজ রোববার আদালতে পাঠানো  হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই আজিজুল হক খাঁন জানান,উপজেলার একডালা গ্রামের সিরাজুল ইসলামের একটি চার্জার ভ্যান শুক্রবার দুপুরে চুরি হয়ে যায়। এ ঘটনায় শনিবার রাতে সিরাজুল ইসলাম বাদি হয়ে রাণীনগর থানায় একটি মামলা দায়ের করেন। এরই মধ্যে বগুড়ার দুপচাঁচিয়া সদর এলাকায় একটি দোকানের সামনে ভ্যানগাড়ী থেকে ভ্যানের বিভিন্ন যন্ত্রাংশ খুলে আলাদা করছিল তিনজন। এতে স্থানীয়দের সন্দেহ হওয়ায় বগুড়ার আদমদীঘি উপজেলার গোবিন্দপুর গ্রামের লালু প্রামানিকের ছেলে সোহেল রানা (২২),একই গ্রামের ভুট্র সরদারের ছেলে হৃদয় হোসেন (২০) এবং একই এলাকার চাঁপাপুর গ্রামের হাফিজারের ছেলে আল আমিন (৩৫) কে আটক করে।
এরপর ভ্যান চুরির কথা তারা স্বীকার করলে রাণীনগর থানায় সংবাদ দিয়ে আজ রোববার সকালে পুলিশের হাতে সোপর্দ করা হয়।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ বলেন, ভ্যানচুরির ঘটনায় গ্রেপ্তারকৃত তিনজনকেই রোববার আদালতে পাঠানো হয়েছে। এছাড়া গ্রেপ্তারকৃতরা আর কোন চুরির সাথে জড়িত আছে কিনা সে বিষয়টিও  খতিয়ে দেখা হচ্ছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *