
আতাউর রহমান গাবতলী( বগুড়া) প্রতিনিধি : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১২ই মার্চ বৃহস্পতিবার বগুড়া গাবতলীর ১ নং কাগইল ইউনিয়ন পরিষদে ১ হাজার ৭শত ৮৮ জন দুস্থ্যর মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে। উক্ত চাল বিতরণ উদ্বোধন করেন গাবতলী উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইউনিয়ন বিএনপি’র সভাপতি প্রভাষক আশরাফ হোসেন। এ সময় ইউপির প্যানেল চেয়ারম্যান আবু জাফর কাজী, ট্যাগ অফিসার সিদ্দিক জাহান, বিএনপি নেতা আতাউর রহমান, ইউপি সদস্য হাসেম আলী, আব্দুস সাত্তার, জাহাঙ্গীর আলম, বাবলু মিয়া, মনজুরুল ইসলাম, আনসার আলী ভোলা,মিলন মিয়া, জাহানারা বেগম, শাহনাজ বেগম, বিউটি বেগম, ইউপি হিসাবরক্ষক রাঙ্গামিয়া, তথ্য সেবা কেন্দ্রের পরিচালক মেহেদুল ইসলাম পেস্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।