👁 241 Views

সিরাজগঞ্জে দুঃস্থ, অসহায় ও গরিব মানুষের মাঝে ভিজিএফ চাল বিতরণ

সিরাজগঞ্জ প্রতিনিধি   সিরাজগঞ্জ সদর উপজেলার ৩নং বহুলী ইউনিয়ন পরিষদে হতদরিদ্র, দুঃস্থ, অসহায় ও গরিব মানুষের মাঝে ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ করা হয়।  মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০টায় পরিষদ প্রাঙ্গণে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মামুন খান এ চাল বিতরণের উদ্বোধন করেন। এসময় তিনি বলেন, সরকার পবিত্র

ঈদুল ফিতর  উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও দুঃস্থ, অসহায় ও গরিব মানুষের মাঝে বিনা মূল্যে  ভিজিএফ চাল বিতরণ করছে। এ চালকে নিয়ে কেউ যেন কোন রকমে চালবাজি বা বিশৃঙ্খলা করতে না পারে সেদিকে আমার কঠোর নজরদারি রয়েছে। ৩নং বহুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরহাদ হোসেন সেখ বলেন, কেউ যেন এই চাল নিয়ে কালো বাজারে বিক্রি করতে না পারে সেদিকে আমাদের সজাগ দৃষ্টি রয়েছে। কেউ করলে সেটা প্রমাণ হলে তাকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেয়া হবে বলে তিনি হুশিয়ারী দেন। উল্লেখ ৩০৬২ জনের মাঝে ১০ কেজি করে এ চাল বিতরন করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন, ট্যাগ কর্মকর্তা শফিকুল ইসলাম, ইউপি প্রশাসনিক কর্মকর্তা আসলাম উদ্দিন, হিসাব সহকারী সিমা খাতুন, ইউপি সদস্য জাকারিয়া বাবু, আরিফুর রহমানসহ অন্যান্য সদস্যবৃন্দ।
×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *