👁 279 Views

আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কোটচাঁদপুর উপজেলাে কমিটি ঘোষণা, সমালোচনা ঝড়

কোটচাঁদপুর প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কোটচাঁদপুর উপজেলা ও পৌর কমিটির আংশিক ঘোষণা দিয়েছেন সংগঠনটি। সোমবার (২৩ নভেম্বর) ফেসবুকে কমিটির প্রেস বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করেন দলটি।

যা এখন ফেসবুকের ছড়িয়ে পড়েছেন। একদিকে কমিটি ঘোষণার পর থেকে আলোচনা সমালোচনার ঝড় চলছে সামাজিক যোগাযোগ মাধ্যম।

ঝিনাইদহ জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি সালাহ উদ্দিন ও সাধারণ সম্পাদক রানা হামিদ স্বাক্ষরিত ওই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঝিনাইদহ জেলা শাখার জরুরি সিদ্ধান্ত অনুযায়ী কোটচাঁদপুর পৌরসভা ও উপজেলা শাখার মেয়াদোত্তীর্ণ হওয়ায় আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

একই সঙ্গে সংগঠনের কার্যক্রমকে গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে আগামী তিন বছরের জন্য উভয় শাখার আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। ২৭ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটির সভাপতি করা হয়েছে জনি সরদারকে আর সেলিম রেজাকে করা হয়েছে সাধারণ সম্পাদক।

কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি আল মামুন মন্ডল, রাজু আহমেদ, মামুন শেখ (কারাবন্দী), শরিফুল ইসলাম শামিম, ফিরোজ আহমেদ নিশান, আল আমিন আহমেদ ইমরান,আশরাফুল ইসলাম ও সোহেল রানা, যুগ্ম সাধারণ সম্পাদক নয়ন আহম্মেদ, সিদ্দিকুর রহমান,নাজমুল হোসেন, সাংগঠনিক সম্পাদক ফাহিম শাহরিয়ার মন্ময়,নাইমুর রহমান (উৎস),জহির রায়হান, প্রচার সম্পাদক মামুন আহমেদ মাসুদ, দপ্তর সম্পাদক রাব্বি ইসলাম, অর্থ বিষয়ক সম্পাদক হিসেবে আশিকুল ইসলাম, সদস্য হিসেবে মনোনীত হয়েছেন জাহিদুল ইসলাম, সাগর আহমেদ,সবুজ ইসলাম, মুন্না শেখ, রিফাত আহম্মেদ রিকন,নয়ন শেখ ও নুরনবীকে।

অন্যদিকে কোটচাঁদপুর পৌর কমিটির সভাপতি করা হয়েছে কামরুল হাসানকে আর তানজিল আহমেদকে করা হয়েছে সাধারণ সম্পাদক। অন্য সদস্যের মধ্যে রয়েছে সহ-সভাপতি কাজল মাল, জাহাঙ্গীর আলম, ফারুক হোসেন,সোহেল ইসলাম,বাবু হোসেন, মিকাইল মন্ডল, রফিকুল ইসলাম, লিমন হোসেন খান, মোহাম্মদ বিল্লাল হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক,জুবায়ের হোসেন, ইঞ্জিনিয়ার তৌফিকুল ইসলাম তুহিন,

সুমন হোসেন। সাংগঠনিক সম্পাদক হিরন খাঁন, আশরাফুল আলম (তুষার) ও এস এম সজিব হোসেন। নতুন আংশিক ওই দুই কমিটিগুলোকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করে জমা দেওয়ার নির্দেশ দেয়া হয়েছে ওই বিজ্ঞপ্তিতে। এদিকে কমিটি ঘোষণার পর থেকে আলোচনা, সমালোচনার ঝড় শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুকে)।