👁 83 Views

বিরলে এডিপি’র অর্থায়নে বৌদ্ধ, খ্রিস্টান, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন উপকরণ ও সরিষা ফসলের কৃষি প্রণোদনা বিতরণ

আতিউর রহমান, বিরল (দিনাজপুর)। বিরলে এডিপি’র অর্থায়নে বৌদ্ধ, খ্রিস্টান, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন উপকরণ ও সরিষা ফসলের আবাদ বৃদ্ধির লক্ষ্যে ২০২৬-২৭ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে কৃষি প্রণোদনা (বিনামূল্যে বীজ ও সার) বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৩ নভেম্বর২০২৬) সকালে বিরল উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এসব বিতরণ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এর সভাপতিত্বে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সভাপতি বাবুল হোসেন, উপজেলা কৃষি অফিসার রুম্মান আকতার, আদিবাসী নেতা বিমল মার্ডি, খ্রিস্টান ধর্মীয় নেতা জ্যাকব মার্ডি, বৌদ্ধ ধর্মীয়নেতা রতন তিগ্যা, করলা মাধববাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, ব্রহ্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজ আল মিনার রকেট। উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাজুল ইসলাম এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে সহকারী কমিশনার (ভূমি) শারমীন সুলতানা, কৃষি সম্প্রসারণ অফিসার আফরোজা হক আঁখি, মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আরিফ ইকবাল, উপজেলা শিক্ষা অফিসার মুর্শিদা খাতুন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, জনগণের অর্থ জনকল্যাণে ব্যায় করা হচ্ছে। এগুলো যত্ন সহকারে ব্যবহার করতে হবে, যেন দীর্ঘকাল এ সামগ্রীগুলো আমাদের উপকারে আসে, সেদিকে প্রত্যেককে খেয়াল রাখতে হবে। আমরা যেমন আমাদের বাসা বাড়ীতে আমাদের সম্পদের ব্যবহার করি, ঠিক তেমনই যেন সরকারিভাবে দেয়া এ উপকরণগুলো আমরা ব্যবহার নিশ্চিত করি। তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমাদের নিকট হতে নিরাপদ দেশ উপহার পাবে। আমরা সবার আগে আমাদের দেশকে ভালোবাসবো। ভালো ভাবে দেশকে গড়ে তুলবো।
উপজেলায় মোট ২২০০ জন কৃষককে বিনামূল্যে বীজ ও সার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৬৪ জোড়া বেঞ্চ,  ৫৪ টি সিলিং ফ্যান, ১ টি স্ট্যান ফ্যান ও বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠানে ৩ টি হারমোনিয়াম, ৩ টি মাদল, ৩ সেট তবলা,  ৬ সেট শাড়ী ধূতি, ২ টি জীপসি বিতরণ করা হয়।
পরে সংসদ সদস্য এবং  ইউএনও উপজেলার ৪ নং শহরগ্রাম ইউনিয়নের নওপাড়া, বনগ্রম ও মোস্তফাবাদ এর শিব শ্মশ্মান কালি মন্দির পরিদর্শন করেন এবং উপস্থিত জনসাধারণ এর উদ্দেশ্যে বক্তব্য প্রদান করে নিজ হাতে আইন তুলে না নেয়ার আহবান জানান। আইনের প্রতি শ্রদ্ধা রেখে যে কোন ধরণের পরিস্থিতি আইনানুগভাবে মোকাবিলা করার জন্য জনসাধারণকে তিনি আহ্বান জানিয়ে আইনের শাসন নিশ্চিত করতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে বলে তিনি জানান।