
বদলগাছী নওগাঁ হতে এনামঃ
নওগাঁর বদলগাছী উপজেলার পাহাড়পুর ইউনিয়নে উত্তরা কোল্ড স্টোরেজ লি.-এ আলু সংরক্ষণকারী কৃষকদের কাছ থেকে সরকারি নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করছেন কোল্ড স্টোরেজ কর্তৃপক্ষ। সরেজমিনে এমন অভিযোগ কৃষকের মুখে মুখে শোনা গেছে।
কৃষকদের অভিযোগ, সরকারি নির্ধারিত সংরক্ষণ ভাড়া প্রতি কেজি ৬ টাকা হলে ৫০ কেজি বস্তায় ভাড়া আসে ৩০০ শত টাকা ।কিন্তু বাস্তবে কোল্ড স্টোরেজের ডেলিভারি রশিদে দেখা যায় ৫০ কেজি বস্তা বীজ আলুর ভাড়া ৪২৫ টাকা।
রাজপুর গ্রামের কৃষক আঃ হাকিমের কাছে ৯ বস্তা ডেলিভারী রশিদে একই। চাপাডাল গ্রামের রানা ৫০ কেজি ওজনে ১০৯ বস্তা ৪২৫ টাকা মোতাবেক মোট ৪৬৩২৫ টাকা গ্রহন করা হয় যার রশিদ নং ৩২৭১৫। শিমলিয়া দরগা তলা গ্রামের হরিপদ ৫০ কেজি ওজনে ৫ বস্তা আলু রাখেন, আলু ডেলিভারী ৩২৭১ নং রশিদে দেখা যায় প্রতি বস্তায় ভাড়া গ্রহন করেন ৪২৫ টাকা মোতাবেক মোট ২১২৫ টাকা ।এনামুল হক ৭ বস্তা বীজ আলু রাখেন তিনিও একই অভিযোগ করেন সাংবাদিকদের কাছে।
সরকারি নিয়ম কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কোল্ড স্টোরেজ কর্তৃপক্ষ সরকারি নির্ধারিত ভাড়া চেয়ে ১০০ থেকে ১২৫ টাকা ভাড়া অতিরিক্ত আদায় করছেন।
এ বিষয়ে উত্তরা কোল্ড স্টোরেজের নির্বাহী পরিচালক ফারহানা হক এর কাছে সরাসরি কথা বলার অনুমতি চাইলে তিনি বলেন, আপনি কে দৈনিক ইনকিলাব প্রতিনিধি পরিচয় দিলে তিনি প্রেসআইডি কার্ড দেখতে চান।সাংবাদিক এনাম তাকে বলেন আপনি ইউএনও ও ওসিকে ফোন করে জানতে পারেন, তিনি বলেন আমার জানার দরকার নেই, উত্তরে সাংবাদিক এনাম বলেন আমার প্রেস আইডি আপনি দেখার এখক্তিয়ার রাখেন না।
সাংবাদিক এনাম বলেন উত্তরা কোল্ড স্টোরেজের ধারন ক্ষমতা কত বস্তা জানতে চাইলে তিনি বলেন ১ লাখ ৫০ হাজার বস্তা।কৃষকের আলুর বীজ রাখার সরকারি নিয়ম মোতাবেক প্রতি কেজি কত টাকা ভাড়া জানতে চাইলে তিনি বলেন সরকারি রেট ৬ টাকা।অনেক কৃষকের উত্তরা কোল্ড স্টোরেজের আলু রাখার ডেলিভারি রশিদে ৫০ কেজি লেখা বস্তার ভাড়া ৪২৫ টাকা নেওয়া হয়েছে জানতে চাইলে তিনি বলেন,৬০/৬৮ কেজি ওজন আসে বোঝানোর চেষ্টা করেন দৈনিক ইনকিলাব ও দৈনিক ঘোষণার সাংবাদিক কে।
এলাকার কৃষকের কল্যাণে উক্ত বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহান সনির সরকারি মোবাইল ফোনে বারংবার যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেন না। উপজেলা কৃষি অফিসার মেহেদী হাসানের সঙ্গে মোবাইল ফোনে জানতে চাইলে তিনি বলেন ক্লোড স্টোরেজের বিষয় টি দেখার ক্ষমতা রাখেন কৃষি বিপণন অধিদপ্তর এবং পদাধিকার বলে ইউএনও স্যার।কতিপয় সচেতন মহলের কাছে জানতে চাইলে তিনি বলেন কোল্ড স্টোরেজের পরিচালক এবং সাধারণ কৃষক আলু ব্যাবসায়ীদের কাছে অসহায়, তাদের দাপটের কাছে কৃষক জিম্মি। উক্ত বিষয়ে নওগাঁ কৃষি বিপণন কর্মকর্তা সোহাগ সরকারের কাছে উত্তরা কোল্ড স্টোরেজে কৃষকের বীজ আলুর ভাড়া কত টাকা কেজি জানতে চাইলে তিনি বলেন ৬ টাকা কেজি।৫০ কেজি ওজনের বস্তা বীজ আলুর ভাড়া ৪২৫ টাকা আদায় করা সরকারি নিয়ম আছে কি না জানতে চাইলে তিনি বলেন সরকারি নিয়মের অতিরিক্ত আদায় করতে পারে না।
স্হানীয় এলাকার কৃষক জানায় ৭ অক্টোবর ভাড়া বেশি নেওয়ার বিষয়ে নওগাঁ ভোক্তা অধিদপ্তরে শুনানির দিন রয়েছে।কৃষকগন স্হানীয় এলাকার কিছু ব্যাবসায়ীর জুলুমের হাত থেকে এবং স্টোর কতৃপক্ষের সরকারি নিয়মের বাহিরে ভাড়া আদায় বন্ধে প্রশাসনের সদয় দৃষ্টি কামনা করেছেন এলাকাবাসি ।