👁 347 Views

দুপচাঁচিয়ায় স্বামীর মোটরসাইকেলের  চাকায় ওড়না পেঁচিয়ে স্ত্রী  গুরুতর আহত।।বাঁচবে কিনা।।

স্টাফ রিপোর্টার বগুড়া : দুপচাঁচিয়ায় স্বামীর মোটরসাইকেলের  চাকায় ওড়না পেঁচিয়ে স্ত্রী  গুরুতর আহত হয়েছেন।

বগুড়ার দুপচাঁচিয়ায় চলন্ত মোটরসাইকেলের চাকার সঙ্গে গলার ওড়না পেঁচিয়ে সুমি নামে এক নারী গুরুতর আহত হয়েছেন।

(২০ নভেম্বর) বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের দুপচাঁচিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, সুমি তাঁর স্বামী রিপনের সঙ্গে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। এ সময় অসাবধানতাবশত তাঁর গলার ওড়না মোটরসাইকেলের চাকার সঙ্গে পেঁচিয়ে গেলে তিনি গুরুতর আহত হন।আহত সুমির বাড়ি কাহালু থানার নদমা গ্রামে। তাঁকে উদ্ধার করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।