👁 512 Views

শারদীয় দূর্গোৎসব উপলক্ষে সাধনা সমাজ কল্যাণ সংস্থার বস্ত্র বিতরণ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ঃ পাইকগাছার লতায় শারদীয় দূর্গোৎসব উপলক্ষে সাধনা সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৮ অক্টোবর রবিবার বিকালে সংস্থার নিজস্ব কার্যালয়ে কাঠামারী বাজারে সংস্থার সভাপতি কালিদাস রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বস্ত্র বিতরণ করেন সংস্থার প্রতিষ্ঠাতা সনজিত সরকার। এসময় উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য সাংবাদিক কৃষ্ণ রায়, সাবেক ইউপি সদস্য বিশ্বজত শীল, কেন্দ্রীয় পূজা মন্দির কমিটির সভাপতি জগোদিশ মন্ডল, বাজার কমিটির সভাপতি মনিরুল ইসলাম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কুমারেশ মন্ডল, হাফিজুল ইসলাম, বিনয় সরকার, দেবব্রত শীল ও বাবলু গোলদার। এসময় ১০০ জন অসহায় ব্যক্তিদের মাঝে শাড়ী ও পাঞ্জাবী বিতরণ করা হয়। প্রতিষ্ঠাতা সনজিত সরকার বলেন শারদীয়া দূর্গোৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়া ও অসহায় মানুষের পাশে দাড়ানোর উদেশ্য এ উদ্যোগ নেওয়া হয়েছে।