
ঘোড়াঘাট, প্রতিনিধিঃ-
আজকের পদক্ষেপ,আগামীর ন্যায়বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” প্রতিপাদ্যে সামনে রেখে দিনাজপুরের নবাবগঞ্জে আন্তর্জাতিক নারী আদিবাসী ও কন্যা শিশুদের কর্মসংস্থান, শিক্ষা, সংস্কৃতি দিবস ২০২৬ উদযাপিত হয়েছে।
বুধবার (১১ মার্চ) উপজেলার দাউদপুরে সিসিডিবি এরিয়া অফিস প্রাঙ্গণে সিসিডিবি-সিপিআরপি, দাউদপুরের আয়োজনে র্যালি ও আলোচনা সভা সিসিডিবি দাউদপুর নবাবগঞ্জ এর এরিয়া ম্যানেজার দর্কা সেনের সভাপত্বিতে ইস্টের আদুরী মার্ডি সঞ্চালনা, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জিল্লিুর রহমান।
আরো উপস্থিত ছিলেন, সিসিডিবি দাউদপুর নবাবগঞ্জ এর সিনিয়র প্রোগ্রাম অফিসার রুবেন মধু,কমিউনিটি অর্গানাইজারসহ স্থানীয় নারী নেত্রী, শিক্ষার্থী ও সুধীজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে ২৮ টি ফোরামের মাঝে ৭ লাখ ৬৮ হাজার ৪০০ টাকার চেক এবং ৫৩ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা সহায়তা প্রদান করা হয়।