
ঘোড়াঘাট প্রতিনিধি : দিনাজপুরের ঘোড়াঘাটে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে দোয়মাফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে ঘোড়াঘাট উপজেলার ওনমানপুর মডেল মসজিদে সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডঃ এ জেড এম জাহিদ হোসেন স্যারের উদ্যোগে বিশেষ দোয়া মাহফিল ও মিষ্টি বিতরণ অনুষ্ঠিত হয়। এসময় মন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দেশ পরিচালনায় সার্বিক সফলতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এসময় উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা মসজিদের মুসল্লিরা উপস্থিত ছিলেন।