
তছলিম উদ্দীন, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁ ১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান এমপি বলেছেন আগামী দিনে দেশকে এগিয়ে নিতে হলে মানসম্মত শিক্ষার বিকল্প নেই।
তাই দেশকে উন্নতির শিখরে পৌঁছাতে হলে জাতিকে মানসম্মত শিক্ষা প্রদান ও সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে তাহলেই আগামী দিনে দেশ এগিয়ে যাবে।
সাপাহার উপজেলার ওড়নপুর দ্বি- মুখী উচ্চ বিদ্যালয় এর বহুতল বিশিষ্ট ভবন নির্মাণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথাগুলি বলেন।
বিদ্যালয় সভাপতি মাহফুজুর রহমান (প্রবাল) এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত উদ্বোধনী সভায় সাপাহার উপজেলা নির্বাহী অফিসার রোমানা রিয়াজ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন রেজা, উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম চৌধুরী বেনু, সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী লাবু, সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আব্দুর রহিম, আব্দুর রহমান কল্লোল সহ বিএনপি সর্বস্তরের নেতাকর্মীগণ ও বিদ্যালয় এর সকল শিক্ষক শিক্ষার্থী বৃন্দ সেখানে উপস্থিত ছিলেন।