👁 278 Views

বগুড়ার দুপচাঁচিয়ায় রিভলভার ও ইয়াবাসহ আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার।।

বগুড়া প্রতিনিধি: বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার চৌমুহনী এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেফতার করেছে দুপচাঁচিয়া থানা পুলিশ। বৃহস্পতিবার (৪ জুন) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

 

পুলিশ সূত্রে জানা যায়, চৌমুহনী এলাকায় একটি বাড়িতে ডাকাতির উদ্দেশ্যে সংঘবদ্ধ হয়ে অবস্থান করছিলেন ডাকাত দলের সদস্যরা। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান পরিচালনা করে চারজনকে হাতেনাতে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে একটি রিভলভার, একটি চাইনিজ কুড়াল, একটি কাটার, দুটি বার্মিজ চাকু, একটি স্লাই রেঞ্জ, দুটি গামছা এবং ১২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, সময়মতো অভিযান পরিচালনার ফলে একটি সম্ভাব্য ডাকাতির ঘটনা প্রতিরোধ করা সম্ভব হয়েছে। গ্রেফতারকৃতরা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য এবং সাম্প্রতিক সময়ে সংঘটিত কয়েকটি ডাকাতির ঘটনার সঙ্গেও তাদের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেফতার হওয়া ডাকাত দলের সদস্যদের বাড়ি বগুড়ার কাহালু উপজেলার দুর্গাপুর ইউনিয়নের নলঘরিয়া, সিংড়াপাড়া ও প্রতাপুর গ্রামে।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে দুপচাঁচিয়া থানা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *