
লিমন হায়দারঃ দিনাজপুরের পার্বতীপুরে বাড়ির পাশের পুকুরে পড়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার বেলাইচণ্ডী ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো—জগন্নাথপুর গ্রামের রানা বাবুর ছেলে সালমান রহমান(৩)এবং শহিদুল হকের মেয়ে ইশরাত জাহান ইভা(৭)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,শুক্রবার সকালে বাড়ির পাশের পুকুরে খেলছিল সালমান ও ইভা।একপর্যায়ে অসাবধানতাবশত শিশু সালমান পুকুরের পানিতে পড়ে যায়।তাকে বাঁচাতে ইভা পুকুরে নামলে দু’জনই পানিতে ডুবে যায়।এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
এই মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।খবর পেয়ে পার্বতীপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।