
নাটোর প্রতিনিধি : নাটোর-রাজশাহী মহাসড়কের নাটোর সদরের কাফুড়িয়া এলাকায় রাতে চলাচলকারী বাসও ট্রাকের গ্লাস ভাঙ্গার সময় দুই ছাত্রলীগ কমর্ীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে ছাত্রদলের নেতাকমর্ীরা। সোমবার রাত ১২টার দিকে নাটোর-রাজশাহী মহাসড়কের নাটোর সদরের কাফুড়িয়া এলাকায় কয়েকটি মোটরসাইকেল ও একটি সাদা হাইস গাড়ি নিয়ে এসে মহাসড়কে চলাচলকারী বাস ও ট্রাকের সামনে থেকে ঢিল ছুড়ে গ্লাস ভাঙ্গছে এমন খবরে সেখানে আসে ছাত্রদলের নাটোর সদর থানা সভাপতি এস এম মোস্তাফিজ আদনানসহ ছাত্রদলের নেতাকমর্ীরা। এ সময় ধাওয়া করে একটি মোটর সাইকেলসহ দুই ছাত্রলীগ কমর্ীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে ছাত্রদলের নেতাকমর্ীরা। আটককৃতরা হলের রাজশাহীর চারঘাটের শলুয়া গ্রামের কলেজ ছাত্র পিয়ারুল ইসলামের ছেলে শিহাব উদ্দিন ও বানেশ্বর বাজারের দোকান ব্যবসায়ী আল আমিন সরদার সৌরভ। তিনি বানেশ্বর বাজারের পাশ্ববর্তি কানাইপাড়ার বাসিন্দা। আটককৃতরা নিজেদের ছাত্রলীগ কমর্ী স্বীকার করে জানায়, তারা রাতে ৬-৭টি গাড়ির গ্লাস ভাংচুর করেছে। এদিকে নাটোর শহরের বাইপাস মহাসড়কে টেক্মটাইলের সামনে মঙ্গলবার ভোর রাতে (জয়পুরহাট-ন ১১-০০৫৭) নং একটি ছোট ট্রাকে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের কমর্ীরা খবর পেয়ে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।