
আব্দুল মান্নান, শার্শা (যশোর) থেকে ॥ যশোরের শার্শা উপজেলার গোগা ইউনিয়নের পাঁচভুলট গ্রামে সন্ত্রাসীরা চাঁদা না পেয়ে কাজী বশির উদ্দীন (৪০) নামে এক বি এন পি কর্মিকে খুনের উদ্দেশ্য হাতুড়ীপেটা করেছে। গুরুতর আহত অবস্থায় তাকে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। কাজী বশিরউদ্দিন পাঁচভুলট গ্রামের কাজী শামজুজ্জোহার পুত্র। তিনি একজন পল্লী চিকিৎসক ও বিএনপির সংক্রিয় কর্মী। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে গোগা ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বর পদপ্রার্থী। আহত বশির উদ্দিন জানিয়েছেন বুধবার সন্ধ্যায় পাঁচভুলাট গ্রামে তার ব্যবসা প্রতিষ্ঠানে বসেছিলেন। এ সময় আনারুল, রাজুবদ্দী, সুজন ও রিপন সহ ৮/১০ জন অস্ত্রধারী সন্ত্রাসী এসে ওষুধের দোকানে অতর্কিত হামলা চালায় এবং হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি ভাবে পিটায়। পরে পরিবারের লোকজন দোকান সংলগ্ন বাড়ির ভেতরে নিয়ে যায় । তখন দুর্বৃত্তরা বাড়ীটি ঘেরাও করে জিম্মি করে রাখে। একই সাথে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। এ অবস্থায় লোকজন পুলিশের ৯৯৯-এ ফোন করে ঘটনাটি জানান। তখন শার্শা থানার পুলিশ দ্রুত ঘটনা স্থলে পৌঁছে কাজী বশির উদ্দিনকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন এবং প্রথমে শার্শ উপজেলা হাসপাতাল (নাভারন) ভর্তি না নিলে তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠিয়ে দেন। তিনি অর্থসার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালের সার্জারি ওয়ার্ডের ডা. তন্ময় জানিয়েছেন, তারডান হাত ভেঙ্গে গেছে ও শরীরের বিভিন্ন স্থানে গুরুত্বর জখম হয়েছে।