
আলাল সজিব, ধামরাই (ঢাকা) : ঢাকার ধামরাই উপজেলার নান্নার খেলার মাঠ প্রাঙ্গণে নান্নার যুব ক্রীড়া সংঘের আয়োজনে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
ম্যাচে মুখোমুখি হয় মানিকগঞ্জের শান্তা ইসলাম মায়া স্পোর্টিং ক্লাব ও ঢাকার আদর্শ ফুটবল একাডেমি।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা বিএনপির যুববিষয়ক সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী রেজুয়ান আহমেদ চৌধুরী রবিন। উদ্বোধন করেন নান্নার ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ শহিদুল্লাহ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নান্নার যুব ক্রীড়া সংঘের সভাপতি নুরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুতিপাড়া ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল বাসেদ, নান্নার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শাইফুল ইসলাম, সুতিপাড়া ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন এবং ভালুম আতাউর রহমান খান ডিগ্রি কলেজ ছাত্রদলের সদস্য সচিব ওয়াসিম আকরাম।
এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতাকর্মী ও বিপুলসংখ্যক ফুটবলপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।
খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখা এবং সুস্থ বিনোদনের পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত এ টুর্নামেন্টটি সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়।